শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে আটকে গেলেন প্রায় আড়াই শ বাংলাদেশি

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৬৯ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর দিয়ে ১৪ দিনের জন্য যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরদিন বেনাপোল-পেট্রাপোলে আটকে গেলেন প্রায় আড়াইশ বাংলাদেশি।

মেডিকেল ভিসা নিয়ে আত্মীয়-পরিজন এর চিকিৎসা করাতে এসেছিলেন অনেক মানুষ। বাংলাদেশ সরকার সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে অনেকেই জানতেন না। আর তাই অন্যবারের মতো সীমান্তে পৌঁছেছেন তারা। কিন্তু বাংলাদেশে ফেরা হলো না সেই মানুষগুলোর।

“আমরা মেডিকেল ভিসা নিয়ে রোগের চিকিৎসা করাতে এসেছিলাম…এখানে এসে জানতে পারলাম আমরা দেশে ফিরতে পারব না। আমাদের টাকা শেষ। এসে না ফিরতে পারলে এখানে কিভাবে থাকবো ?” বললেন নাটোরের বাসিন্দা মোঃ বাবুল রহমান।

kalerkantho

একই অবস্থা বরিশালের নাটাই বিশ্বাসের। কারণ দেশে ফেরা সম্ভব নয়। আবার ভারতের থাকারও টাকা নেই।

প্রায় আড়াইশ মানুষের অবস্থায় বার বার ভারতীয় অভিবাসন দপ্তরের অফিসারদের অনুরোধ করতে থাকেন তাদের যেন বাংলাদেশে যেতে দেওয়া হয়।

“কিন্তু আমাদের তো কিছু করার নেই …কারণ যে নির্দেশের কারণে আমরা ওদের যেতে দিচ্ছি না, তা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত” বলেন তরুণ বিশ্বাস, চিফ ইমিগ্রেশন অফিসার, পেট্রাপোল।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে অবশ্য জানানো হয়েছে যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে, তারা তাদের সাথে যোগাযোগ করে নো অবজেকশন সার্টিফিকেট এবং করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত যেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com