শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ভারতে করোনার প্রতিষেধক হিসেবে করোনা চিকিৎসায় পানিতে গুলে খাওয়া ওষুধের অনুমোদন

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৪৫ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : ভারতে করোনার প্রতিষেধক হিসেবে পাউডার জাতীয় একটি ওষুধ প্রয়োগের ছাড়পত্র পেয়েছে।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই জরুরি ভিত্তিতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্ভাবিত ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ নামে পাউডার জাতীয় ওষুধটি পানিতে মিশিয়ে খেতে হবে বলে জানা গেছে। পিটিআইয়ের খবরে বলা হয়, গত বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই ওষুধের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ওষুধটি প্রয়োগ করা হয় ১১০ জন রোগীর শরীরে। তৃতীয় পর্যায়ে দেশের বিভিন্ন অংশে মোট ১১টি হাসপাতালে ওই পরীক্ষা চালানো হয়।

দেখা গেছে, করোনা আক্রান্ত রোগীরা ওই ওষুধে দ্রুত সুস্থ হচ্ছেন। যাদের অক্সিজেনের প্রয়োজন, তাদের ক্ষেত্রেও তা কাজে দিচ্ছে। এই ওষুধ প্রয়োগের পর অধিকাংশ কোভিড রোগীর আরটি–পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডিআরডিও এর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিয়েড সায়েন্সেসে ল্যাব এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ড. রেড্ডিজ যৌথভাবে ওই ‘ওষুধ’ তৈরি করেছে। এটি পাউডার হিসেবে পাওয়া যাবে । খেতে হবে পানিতে মিশিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com