বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গোদাগাড়ীতে দুই আদিবাসী কৃষক আত্মহত্যা: থানার ওসি অপসারণের দাবিতে ডিআইজি বরাবর জাতীয় আদিবাসী পরিষদের স্মারকলিপি প্রদান

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩০৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামের দুই আদিবাসী কৃষক আত্মহত্যার ঘটনায় মামলা নিতে গড়িমসি ও অন্যখাতে ধামাচাপার দেবার চেষ্টায় গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুলের অপসারণ সহ তিনদফা দাবিতে রাজশাহী রেঞ্জের পুলিশ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো: আব্দুল বাতেন বরাবর অদ্য ০৬ এপ্রিল ২০২২ বুধবার সকাল ১১.৩০টায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান প্রমূখ।

স্মারকলিপিতে গোদাগাড়ী থানার ওসি মোঃ কামরুলের অপসারণ সহ বিভিন্ন সময়ে আদিবাসীদের প্রতি হয়রানিমূলক মিথ্যা মাদক মামলা প্রত্যাহার ও আদিবাসীদের অভিযোগগুলো গুরুত্বসহকারে না দেখে হয়রানি করা বন্ধের দাবি জানানো হয়েছে। জমিতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহননের ঘটনায় ওসি আত্মহত্যার প্ররোচনাকারীর বিরুদ্ধে অভিযোগ না নিয়ে ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করে ধামাচাপা দেবার চেষ্টা চালান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com