সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

গোদাগাড়ীতে মাইক্রো-বাইকের সংঘর্ষে যুবক নিহত

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড়ের কসাইপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার স্থলে ফারুকের রক্ত পড়ে থাকতে দেখা যায়।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় মোটরসাইকেলচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা গোদাগাড়ীর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাইক্রোবাসচালকে আটক করা হয়েছে। ওই মাইক্রোবাসটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের। এ ঘটনায় থানায় মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com