শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

যশোর সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে আ. লীগ প্রার্থী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭১ বার পঠিত

যশোর সংবাদদাতা : যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৭ অক্টোবর এই নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

লাঙল প্রতীকের প্রার্থী নূরুল আমিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে আর কোনো প্রার্থী নেই।

এর আগে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধার মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করে নির্বাচন কমিশন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো.হুমায়ূন কবীর জানান, গত মঙ্গলবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। তিন প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও লাঙল প্রতীকের প্রার্থী নুরুল আমিনের মনোনয়নপত্র বৈধ হয়। কিন্তু রবিবার নুরুল আমিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

ফলে এই নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন নৌকার প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে।

গত ৩ জুন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com