শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

দু’মুখো এই সাপ যে কারণে কোটি টাকা মূল্যে বিক্রি হয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : গায়ের রং পোড়া ইটের মতো। নাম রেড স্যান্ড বোয়া। তথাকথিত দু’মুখো এই সাপের মূলত দেখা মেলে ভারতের উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন এলাকায়। শান্ত স্বভাবের এই সাপ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। একটা সাপের দাম এক কোটি টাকা পর্যন্ত দাম উঠতে পারে।
মূলত মাটির নীচেই বেশির ভাগ সময় থাকে এই সাপ। সাপুড়েদের দাবি, এই সাপের কয়েকটি প্রজাতি রয়েছে। তবে এদের মধ্যে যে সাপগুলির গায়ে হালকা হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে, সেগুলিই আন্তার্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয়। তাই এই সাপের চোরাচালান বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে।
উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা থেকে এই সাপ আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে যায় বলে দাবি। ১৯৭২ সালে ভারত সরকার এই সাপকে ‘সংরক্ষিত প্রাণী’ হিসেবে ঘোষণা করে।
এই সাপের বিপুল পরিমাণ দামের কারণ শুনলেও অবাক হবেন। যৌনশক্তি বর্ধক ওষুধ বানাতে এই সাপের বিপুল চাহিদা রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস যে, বয়সের ছাপ পড়বে না এমন গুণও নাকি আছে এই সাপের গ্রন্থিতে। এ ছাড়াও এই সাপের মধ্যে নাকি ‘সৌভাগ্য বৃদ্ধি’র ক্ষমতা আছে, এমনও বিশ্বাস করেন মেরঠ এবং লখিমপুরখেরির বাসিন্দারা।
যৌনশক্তি বৃদ্ধির ওষুধ ছাড়াও এই সাপের চামড়া পার্স, জুতা, বেল্ট এবং জ্যাকেট তৈরিতেও কাজে লাগে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com