শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

চট্টগ্রাম শাহ আমানতে প্রায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫৬৮ বার পঠিত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি ১০০ গ্রাম ওজনের সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই। জব্দকৃত স্বর্ণের দাম আনুমানিক প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বাংলাদেশ বিমানের যাত্রী মো. সোহেল অবৈধভাবে স্বর্ণগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে স্বর্ণের বার জব্দ ও সোহেলকে আটক করেছে।
জানা গেছে, সোহেলের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, স্বর্ণের পাত ও স্বর্ণালংকার পাওয়া গেছে। আটক সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com