মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৭ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৯৯৭ বার পঠিত
ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ বোতল ফেনসিডিলসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল। পৃথকভাবে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই আসগার আলী, এসআই আরিফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান গুলো চালায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা মানিকহাজী টোলা এলাকার কুদ্দুসের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আমীন (৩০), ইসলামপুর ক্লাবহাটের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে সাকিরুল ইসলাম (৩৫), নারায়নপুরের আনিছুর আলীর ছেলে হাসান আলী (২০), কৃষ্ণ গোবিন্দপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. তানজিল (২৫) ও জহুরপুর এলাকার কাইয়ুমের ছেলে মো. বাদশা (৩২)। শিবগঞ্জ উপজেলার একবরপুর পাঁকাটোলার মৃত আসামুদ্দিনের ছেলে মো. হাবিবুর (৫০) একই উপজেলার কালিগঞ্জের মফিজ উদ্দিন গাফুর ছেলে বাইরুল (৩৮)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খাকচা টোলা মোড়, একই উপজেলার শান্তিপুর, কালিনগর বাবলাবোনা ব্রিজপাড়া, ৬নং বাঁধ ও ইসলামপুর এলাকায় ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা, বিকেল ৪ টা, রাত ১১ টা, ৮ ডিসেম্বর দুপুর আড়াই টার দিকে ও ৭ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে অভিযান গুলো পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ৭ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় অভিযান গুলো পরিচালনা করা হয় বলেও জানান ওসি বাবুল উদ্দিন সরদার। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com