বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থদের চাল মজুদ ও বিক্রির দায়ে চালসহ আটক ১

ফয়সাল আজম অপু
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১১০১ বার পঠিত

ফয়সাল আজম অপু : দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় দু:স্থদের বিতরনের জন্য সরকারী বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মজুদদারকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার বিকেলে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা এলাকায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩’শ ২০ কেজি চাল জব্দ এবং এ ঘটনায় মজুদদার পাতান আলীকে আটক করা হয়। আটক ব্যক্তি ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামের রইস উদ্দিনের ছেলে পাতান আলী। এঘটনায় আরেক অভিযুক্ত ব্যক্তি টাকাহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পাতান আলীর ভাই ইউনুস আলী পলাতক রয়েছে। নাচোল উপজেলা নির্বার্হী অফিসার সাবিহা সুলতানা জানান, জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের সহায়তা টাকাহারা এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল জব্দ করা হয় এবং এ সময় গোডাউন মালিক পাতানকে আটক করা হয়। জব্দকৃত চালের পরিমান ১৩’শ ২০ কেজি। তিনি আরও জানান, এ ঘটনায় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির ইসলাম ভুলু বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com