শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ভারতের গুজরাটের ৭০ বছর বয়সী নারী জন্ম দিলেন প্রথম সন্তান!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪০৯ বার পঠিত
ভারতের গুজরাটের ৭০ বছর বয়সী নারী জন্ম দিলেন প্রথম সন্তান!
৭০ বছর বয়সে সন্তান প্রসব করা নারী / ফটো : সংগৃহীত

ভারতের গুজরাটের বাসিন্দা জিভবেন ভালাভাই রাবারি ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে সেপ্টেম্বরে সন্তান প্রসব করেছেন। চিকিৎসকরা অবশ্য বৃদ্ধ বয়সে গর্ভধারণের ঝুঁকি নিতে নিষেধ করেছিলেন। ‍কিন্তু সন্তান নেওয়ার ব্যাপারে জিভবেন ভীষণ আবেগপ্রবণ হওয়ায় ঝুঁকি নিয়েই দিলেন এক ছেলের জন্ম। খবর ইনডিপেনডেন্টের

৭০ বছর বয়সী ওই ভারতীয় নারী মাতৃত্বের স্বাদ পেলেন। জানা গেছে, তার বিয়ের ৪৫ বছর পর তার ঘরে এক ছেলে এসেছে।

বয়সের কারণে তার নিয়মিত মাসিকও বন্ধ হয়ে গেছিল। তাই এই বয়সের একজনের ওপর আইভিএফ পদ্ধতির প্রয়োগ চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জিংই ছিল।

এ প্রসঙ্গে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নরেশ ভানুশালী জানান, সন্তান প্রসবের জন্য আগে ওষুধের মাধ্যমে তার মাসিক নিয়মিত করা হয়। এরপর বয়সের কারণে সংকুচিত জরায়ুকে চওড়া করা হয়। পরবর্তীতে তার ডিম্বানু নিষিক্তের পর ব্লাস্টোসিস্ট তৈরি করে জরায়ুতে স্থানান্তর করা হয়।

দুই সপ্তাহ পর চিকিৎসকরা সোনোগ্রাফিতে ভ্রূণের উন্নতি দেখে খুবই অবাক হন। এরপর থেকে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। পরবর্তীতে যথাসময়ে হৃদস্পন্দন শনাক্ত হয় এবং ভ্রূণে কোনো ধরনের বিকৃতিও দেখা যায়নি। তাই জিভবেনের গর্ভধারণ চালিয়ে যেতে পারবেন বলে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

জিভবেনের কোনো শারীরিক জটিলতা না থাকলেও বয়সের কারণে গর্ভধারণের আট মাসের মাথায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের মাধ্যমেই ছেলের জন্ম দেন জিভবেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com