বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় স্বামী জিতেননি, এবার ছেলেকে প্রার্থী করে ভোটারদের দ্বারে শতবর্ষী ফয়জুন্নেছা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৯৬ বার পঠিত

কুমিল্লা সংবাদদাতা : স্বামী তিনবার নির্বাচন করে মেম্বার হতে পারেনি। তাই এবার ছেলেকে নির্বাচনে দাঁড় করিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শতবর্ষী মা ফয়জুন্নেছা।

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন নাজিম উদ্দিন খন্দকার। তার পিতা মধু মিয়া তিনবার নির্বাচন করেও জয়লাভ করতে পারেননি। সেই ক্ষোভে ছেলেকে নির্বাচন করাচ্ছেন শতবর্ষী মা ফয়জুন্নেছা।

তিনি বলেন, ‘আমার স্বামী তিনবার মেম্বরিতে খারুইছেন, একবারও পাশ করেন নাই। এই কষ্ট নিয়া স্বামী মরছে আজকা তিরিশ বছর অইছে। স্বামীর ইচ্ছাটা পূরণের জন্য ফুতেরে (ছেলে) মেম্বরি খাড়া করাইছি। ফুত (ছেলে) যদি পাশ করে তইলে আমি মরলেও শান্তি পামু। স্বামীর জন্য কখনো ভোট চাইতে যাইনি।’

ছেলে পাশ করলে স্বামীর আত্মার সন্তুষ্টি পাবে, এই বিশ্বাসে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শতবর্ষী ফয়জুন্নেছা ।

৯ নম্বর ওয়ার্ডের বৈদ্যারকান্দি, উত্তর আকালিয়া ও রামবদ্দা গ্রামের সাধারণ ভোটাররা জানান, নাজিম উদ্দিন একজন নির্লোভ ও সাদা মনের মানুষ।

নাজিম উদ্দিন বলেন, আমার বাবা তিনবার নির্বাচন করে পেশি শক্তির নিকট হেরেছে। মায়ের ইচ্ছাতেই আমি নির্বাচন করছি। মায়ের কথায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে পাশ করবো ইনশা আল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com