শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ঈদ কেটেছে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫৪০ বার পঠিত
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ঈদ কেটেছে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে
ফটো সংগৃহীত

বিনোদন নিউজ : জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ঈদ কেটেছে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে। কারণ জয়ই তার পৃথিবী এখন। ঈদের দিন কালো রঙের পোশাকে সেজেছেন অপু। ছেলে জয়কেও পরিয়েছেন কালো পাঞ্জাবি ও কটি। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি অপু শেয়ার করেছেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন ‘ঈদ মোবারক’।

মা-ছেলের সুন্দর এই মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ভক্তরাও। অপুর ওই পোস্টে ৪২ হাজারের বেশি রিঅ্যাকশন জমা হয়েছে। ২ হাজারের বেশি মন্তব্যে ভক্তরা ভালোবাসা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেটা গোপন রাখেন। ২০১৬ সালে তাদের সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয়। তত দিনে শাকিবের সঙ্গে অনেক দূরত্ব তৈরি হয়ে যায় নায়িকার। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে ছেলেকে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে, সন্তানের খবর প্রকাশ্যে আসে। এরপর শাকিব-অপুর সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com