শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

জরিনামা বাড়তেই কলকাতার রাস্তা থেকে উধাও ৭৫০ বাস.বৃহস্পতিবার সমস্ত বেসরকারি গণ পরিবহণ কর্মীরা কালো ব্যাজ পরে পরিষেবা দেবেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫৫ বার পঠিত

কলকাতা সংবাদদাতা : ধর্মঘট নাকি আতঙ্ক! আতঙ্ক নতুন জরিমানা আইনের। তাই বুধবার কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট চার হাজার বাস এবং মিনিবাসের মধ্যে গাড়ির চাবি নিলেন না সাড়ে সাতশো চালক।

শহরে বুধবার বেসরকারি বাস এবং মিনিবাস কম চলছে। সাদা লাইন সামান্য ক্রস করলে ৫০০০ টাকা। বৈধ কাগজপত্র বা থাকলে ১০ হাজার। এই বিপুল পরিমাণ জরিমানার টাকা মালিকপক্ষ দিতে নারাজ।

বাস শিল্পে চরম মন্দার কারনেই এই সিদ্ধান্ত বাস মালিকদের। মন্দার উপরে জুড়ে বসেছে নতুন ট্রাফিক জরিমানা বিধি। বুধবার বিকেল ৩টেয় পার্ক সার্কাসে বাস, মিনিবাস, ট্যাক্সি, ওলা, উবের সহ সমস্ত বানিজ্যিক গণ পরিবহণের যৌথ ফোরাম বৈঠকে বসতে চলেছে। বৃহস্পতিবার সমস্ত বেসরকারি গণ পরিবহণ কর্মীরা কালো ব্যাজ পরে পরিষেবা দেবেন।

বাস মালিকদের দাবি এটা কোনও ধর্মঘট নয়। শুধুমাত্র জরিমানার ভয়েই বাস চালাতে চাইছেন না চালকরা। এই মুহূর্তে কলকাতা এবং হাওড়া মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার বাস চলে যা ছুটির দিনে কমে হয় প্রায় সাড়ে টিন হাজার। এর মধ্যে প্রায় ৭৫০ টি বাস বুধবার রাস্তায় নামেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com