শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ পেলেন যারা

মোঃ ফারুক হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১১৮৭ বার পঠিত

মো : ফারুক হোসেন : ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কহিনুর আক্তার সুচন্দা। সেরা ছবির পুরস্কার পাচ্ছে দ্বৈতভাবে ‘ন ডরাই ও ‘ফাগুন হাওয়ায়’।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এতে বলা হয়, ২০১৯ সালের জন্য ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। তার মধ্যে সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার ঘরে তুলেছে ‘ন ডরাই ‘ ও ‘ফাগুন হাওয়ায়’। ‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তানিম রহমান অংশু।

সেরা অভিনেতা হিসেবে ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পেলেন তারিক আনাম খান।’ ন ডরাই’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

জাহিদ হাসান ‘সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খলঅভিনেতার পুরস্কার পেয়েছেন।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবুর হাতে উঠবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি পুরস্কার পাচ্ছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করার জন্য। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পেয়েছেন জাতীয় এ স্বীকৃতি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে কবি মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবিটি। মোট আটটি বিভাগে পুরস্কার পাচ্ছে ছবিটি। ছয়টি বিভাগে পুরস্কার পেয়েছে ‘ন ডরাই’ ছবিটি। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও শাকিব খান-বুবলী অভিনীত দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবি।

সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক হিসেবে মৃনাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পেয়েছেন পুরস্কার।

শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার তানভীর তারেক ও আবদুল কাদির, সেরা গীতিকার কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণ পুরস্কার পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com