মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবচরের বাংলাবাজারে প্রস্তুত হচ্ছে ১৫ ঘাট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪২০ বার পঠিত
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শিবচরের বাংলাবাজারে প্রস্তুত হচ্ছে ১৫ ঘাট
ফটো সংগৃহীত

শিবচর (মাদারীপুর) সিংবাদদাতা : আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন উপলক্ষে শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে অনুষ্ঠিত হবে জনসভা। সেতু উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন এখানে। সমাবেশ ঘিরে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। পদ্মাপাড়ের মানুষের মনে বইছে আনন্দ-উদ্দীপনা। আর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ।

শিবচর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর দুই প্রান্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরা পয়েন্টে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ফেরিঘাট এলাকায় জনসভায় যোগ দেবেন তিনি। জনসভাকে স্মরণীয় করে রাখতে প্রায় ১৫ একর জমির ওপর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নিরাপত্তার জন্য মঞ্চের ভেতরে ও বাইরে বসানো হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। থাকবে দেড় শতাধিক সিসিটিভি ক্যামেরা। র‌্যাব, পুলিশ, সেনা সদস্য, এসএসএফসহ নানান বাহিনীর তৎপরতায় এই অনুষ্ঠানটি ঐতিহাসিক অনুষ্ঠানে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে নৌ পথে আসবেন অসংখ্য মানুষ। নৌপথে আসা মানুষের জন্য বাংলাবাজার ঘাটে অস্থায়ীভাবে প্রস্তুত করা হচ্ছে ১৫টি ঘাট। লঞ্চ এসে এ সব ঘাটে ভিড়বে। এখান থেকে ৫০০ মিটার দূরে জনসভায় যোগ দেবেন তারা।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, অন্যান্য নৌঘাট থেকে পন্টুন নিয়ে আসা হয়েছে বাংলাবাজার ঘাটে। নতুন করে ১৫টি ঘাট প্রস্তুতের কাজ শেষের দিকে। লঞ্চ থেকে নেমে মানুষ যাতে সহজেই জনসভাস্থলে যেতে পারে এ জন্য ঘাট থেকে রাস্তাও প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া বাংলাবাজার ঘাটে লঞ্চ ও স্পিডবোটের পাঁচটি ঘাট রয়েছে আগে থেকেই।

ঘাটের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ’র উপপরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) মো. ওবায়দুর রহমান বলেন, আমরা নতুন করে আরও ১৫টি ঘাট প্রস্তুত করছি। প্রতি ঘাটেই ৪টি বড় লঞ্চ এক সঙ্গে  ভিড়তে পারবে। এ ছাড়া ছোট লঞ্চ ৮/১০টি ভিড়তে পারবে। লঞ্চগুলো লোকজন নামিয়ে নদীর মাঝে নোঙর করে রাখবে। সেই ব্যবস্থাও করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com