শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

তাঁকে ভালোবাসেন, এমন মানুষের অভাব ছিল না দুনিয়ায়,কেন বিয়ে করেননি লতা?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৬ বার পঠিত
তাঁকে ভালোবাসেন, এমন মানুষের অভাব ছিল না দুনিয়ায়,কেন বিয়ে করেননি লতা?
ফাইল ফটো

বিনোদন নিউজ : তাঁকে ভালোবাসেন, এমন মানুষের অভাব ছিল না দুনিয়ায়। কিন্তু কাউকেই নিজের জীবনের সঙ্গে জড়াননি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বিয়ে করেননি, করেননি সংসার। কেন করেননি? এক সাক্ষাৎকারে বলেছিলেন সে প্রসঙ্গে।লতা মঙ্গেশকর বলেছিলেন, ‘মা প্রায়ই বিয়ের কথা বলতেন। জোরাজুরিও করতেন। তবে একসময় হাল ছেড়ে দেন। আমার কাছে বিয়ের চেয়ে বেশি জরুরি ছিল পরিবার। হ্যাঁ, এটা অস্বীকার করব না যে আমাকে কোনো দিন একাকিত্ব ঘিরে ধরেনি, ধরেছে। নইলে তো আমি মানুষই নই। বিবাহিতরাও কিন্তু একাকী বোধ করেন। একাকিত্ব যে কারো জীবনেই আসতে পারে। কখনো কখনো এই একাকিত্ব ক্ষতিকারক। তবে আমি খুব সৌভাগ্যবান, আমার পাশে ভালোবাসার মতো মানুষের অভাব হয়নি। আমাকে সব সময় বন্ধনে জড়িয়ে রেখেছে স্বজনরা। ’

কোনো দিন প্রেমে পড়েননি? এই প্রশ্নের জবাবে স্মিত হেসে বলেছিলেন, ‘হ্যাঁ, পড়েছি। সে প্রেমটা শুধুই নিজের কাজের সঙ্গে। ভালোবেসেছি আপনজনদের, পরিবারকে, আর কাউকে নয়। ’

কিশোরী বয়সে একদিন কাজ শেষে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলেন। মাকে জানালেন কৃত্রিম অভিনয়ের জগৎ আর ভালো লাগে না তাঁর। উপায় নেই, সংসার চলছে লতার উপার্জনে। বাবার মৃত্যুর পর সেই বয়সেই কাঁধে তুলে নিয়েছিলেন পরিবারের দায়িত্ব। তাই নিজের দায়িত্ব অন্যের হাতে তুলে দিতে ইচ্ছে করেনি লতার। সারা জীবন নিজের ও পরিবারেরই থেকেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com