বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা

দিনাজপুরের ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পেট্রোল-অকটেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৭৩ বার পঠিত
দিনাজপুরের ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পেট্রোল-অকটেন
ফটো সংগ্রহীত
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন নেই। ডিপোতে সংকটের কারণে তেল পাচ্ছেন না দাবি পাম্প মালিকদের।
এদিকে, তেল না পেয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যানবাহনের চালকরা। তারা বলেন, রমজান মাস থেকেই থেমে থেমে পাম্পে পেট্রোল পাচ্ছিলাম। কিন্তু ঈদের সপ্তাহ খানেক আগে থেকে পেট্রোল ছাড়াই অকটেন কিনে চলতে হচ্ছে। এখন সেই অকটেনও পাওয়া যাচ্ছে না।
তবে তেল বিক্রয়কারী পাম্প মালিকরা বলছেন, ডিপোতে তেল নেই। এই সমস্যা আগামী এক দুই দিনের মধ্যেই সমাধান হতে পারে বলে নিশ্চিত করেছেন তারা।
দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মো. রফিকুল আলম সময়ের আলোকে বলেন, ডিপোতে যমুনা অয়েল কোম্পানির তেল ইতোমধ্যে চলে এসেছে। রাতেই আমরা পাম্পে তেল পেয়ে যাবো ইনশাআল্লাহ। এছাড়াও অন্যান্য অয়েল কোম্পানির তেলও ডিপোতে কাল পরশুর মধ্যে চলে এলে পাম্পগুলোতে আর তেল সংকট থাকবেনা বলে জানালেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com