সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জহুর আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৪৭২ বার পঠিত

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : আসন্ন দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেওয়ানগঞ্জ পৌর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহুর আলম।

মঙ্গলবার ২৭ জানুয়ারি বুধবার দুপুরে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হাসমত আলী, মোঃ মাহালী দেওয়ানী (তোতা মিয়া), মোঃ নুর হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ রিপন মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মুন্না, মোঃ হেলাল মিয়া, মোঃ ফুলু মিয়াসহ আরও অনেকেই।

ফরম সংগ্রহকালে মোঃ জহুর আলম ৬নং ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন, আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে রূপান্তরিত করে গড়ে তুলবো। সে জন্য আমি আপনাদের সকলের দোয়া,ভালোবাসা,সমর্থন প্রত্যাশা করছি।

পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই দফায় সব পৌরসভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com