বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরে সাপের ছোবলে কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৫৬৩ বার পঠিত

নাটোর সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে সাপের কামড়ে সজিব হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়ীয়া খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন খাস পাড়া গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত সজিব হোসেন বাবা-মার সঙ্গে বাড়ির পাশেই ব্যাড়ের বিলে বেগুন ক্ষেতে সকালে কাজ করতে যায়। দুপুর একটার দিকে কাজ শেষে সবাই বাড়িতে ফিরে আসে। কিন্তু সজিব তার পায়ের স্যান্ডেল জমিতে রেখে আসলে সেটা আনতে আবার ক্ষেতে যায়। ঘাসের উপর রাখা স্যান্ডেল তুলতে গেলে ডান হাতের আঙ্গুলে সাপে কামড় দেয়।প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়-ফুঁ দিয়ে সজীবের অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com