বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সার্জেন্ট প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৫৯ বার পঠিত
নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ব্যাংক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সার্জেন্ট প্রত্যাহার
ফাইল ফটো

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আবু সালেহ নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে মারধরে অভিযোগে প্রত্যাহার করা হয়েছে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. শফিককে।

রোববার সকালে মারধরের শিকার হন ওই ব্যাংক কর্মকর্তা। এ ঘটনায় সার্জেন্ট শফিককে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা আবু সালেহ জানান, ডাচ-বাংলা ব্যাংকের নারায়ণগঞ্জের আড়াইহাজার শাখায় কর্মরত রয়েছেন তিনি। তবে তার বাড়ি ফতুল্লা এলাকায়। চলমান কড়া বিধিনিষেধের মধ্যেও প্রতিষ্ঠান চালু থাকায় রোববার সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।

পথিমধ্যে সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে তাকে থামান কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরে সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট শফিক তাকে উল্টো দিক দিয়ে আসার অপরাধে ছয় হাজার টাকা জরিমানা করেন।

ব্যাংক কর্মকর্তার অভিযোগ, কোন ধারায় তাকে জরিমানা করা হয়েছে তা পুলিশ কর্মকর্তা শফিকের কাছে জানতে চেয়েছিলেন তিনি। এ কথার পরপরই সার্জেন্ট শফিক তার গায়ে হাত তোলেন। পরে সেখানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন। কিছুক্ষণ পর পুলিশের এএসপি সালেহ উদ্দিন আহমেদ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে জানতে চাইলে এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তা আবু সালেহ উল্টো পথ দিয়ে আসায় তাকে জরিমানা করা হয়। একপর্যায়ে সার্জেন্ট শফিকও অপেশাদার আচরণ করে ব্যাংক কর্মকর্তা আবু সালেহর গায়ে হাত তোলেন। সার্জেন্ট শফিক গায়ে হাত তুলে অপেশাদার আচরণ করেছেন।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তদন্তসাপেক্ষে শফিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com