সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

নিয়ামতপুরে কাব স্কাউট ইউনিট লিডারের ৬১৭তম বেসিক কোর্সের উদ্বোধন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: নওগাঁর নিয়ামতপুরে কাব স্কাউট ইউনিট লিডারের ৬১৭তম বেসিক কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১০টায় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বেসিক কোর্সের উদ্বোধন করা হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও কাব স্কাউট নিয়ামতপুর উপজেলার কাব লিডার আনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, স্কাউটস নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমেদ, নিয়ামতপুর সরকারী বহুুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার হাজরা, নিয়ামতপুর আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। কাব স্কাউট ইউনিট লিডারের ৬১৭তম বেসিক কোর্স চলবে ২৩ ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com