শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

পিরোজপুরের কাউখালীতে লকডাউনে বিয়ের আয়োজন, বর-কনের পিতাকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫৯৪ বার পঠিত

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিয়ের আযোজন করায় বর ও কনের পিতাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার এ জরিমানা করা হয় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোয়া গ্রামে আয়োজিত এক বিয়ে অনুষ্ঠানে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল-আমীন হোসেন জানান, লকডাউন উপেক্ষা করে ওই বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। সরজেমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মাৎ জান্নাত আরা তিথি গিয়ে ওই বিয়ের আযোজন দেখে বর পক্ষকে দুই হাজার ও কনে পক্ষকে এক হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়রা জানান, ওই দিন দুপুরে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোয়া গ্রামের এক তরুণীর সাথে জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাংগল গ্রামের হেমায়েত হোসেনের ছেলের বিয়ের আয়োজন করা হয়।

পরে ওই বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। এসময় লকডাউনের আদেশ অমান্য করে বিয়ের আযোজন করায় বর ও কনের পিতাকে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি জানান, লকডাউনের আদেশ অমান্য করায় বর ও কনে পক্ষকে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com