বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

ফেনীতে নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার অর্ধগলিত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫৬৭ বার পঠিত

ফেনী সংবাদদাতা : ফেনীতে ভাড়া বাসার দরজা ভেঙে শফিকুল আজম (৫৫) নামের এক ট্রাফিক পুলিশ পরিদর্শকের (টিএ) লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩১ মে) সন্ধ্যায় ফেনী শহরের চাড়িপুর এলাকার পাগলা মিয়া সড়কের আশিক মঞ্জিল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সন্তানদের নিয়ে ঢাকায় পরিবারের সঙ্গে থাকেন শফিকুলের স্ত্রী। গত শুক্রবার রাতে নিজ কর্মস্থল ছাগলনাইয়া উপজেলা থেকে ফেনী শহরের ভাড়া বাসায় ফেরেন শফিকুল। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আজ দুপুরে পচা দুর্গন্ধ পান বাড়ির মালিক মনির আহম্মদ। এ সময় বাহির থেকে ঘরের দরজা বন্ধ ছিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তিনি। পরে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানিয়েছেন, ফেনী ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজম ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড চাড়িপুর এলাকার ওই বাসায় একা থাকতেন। সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছেনা। তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র‌্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com