শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

বিজেপির মহামিছিলে জনজোয়ার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪৪৮ বার পঠিত

সত্যনারায়ন শিকদার, পূর্ব বর্ধমান : পশ্চিমবঙ্গ রাজ্যে একুশের ভোটকে সামনে রেখে , তৃণমূল সরকারের দুর্নীতি ও নয়া কৃষি আইনের সমর্থনে আজ মেমারি বিধানসভায় জননেতা ভীষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে মহামিছিলের আয়োজন করল বিজেপি | ভিড়ের বহরে একে অন্যকে টেক্কা দেওয়ার ‘লড়াইয়ে’ স্বাস্থ্য-বিধি মুছে গেল বলে অভিযোগ উঠল | তবে ভীষ্মদেব ভট্টাচার্যের কথায়, তৃণমূলের লাগামহীন অত্যাচার এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান এবং একুশের ভোটে তৃণমূলের পরাজয় যে নিশ্চিত তা প্রমাণ করে আজকের এই জানজোয়ার | মেমারি কলেজের সামনে থেকে কয়েক হাজার বিজেপি কর্মী এদিন পদযাত্রার মাধ্যমে মেমারি বামুন পাড়া মোড়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ করে | এই পদযাত্রার জেড়ে প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড, থমকে যান চলাচল | এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের দুই এমপি কোনার হেমরম এবং জগন্নাথ সরকার | এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বেশকিছু উচ্চ স্থানীয় নেতাকর্মীরা | পদযাত্রা শেষে ভীষ্মদেব ভট্টাচার্য প্রথমেই কর্মী-সমর্থকদের সঙ্গে মেমারি বিধানসভার ৫ মন্ডল সভাপতিকে সংবর্ধনা দিয়ে পরিচয় করিয়ে দেন | এদিনে প্রত্যেক নেতা তার বক্তব্যে তৃণমূলকে নিশানা করে তাদের বক্তব্য তুলে ধরেন | রাজু বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য তৃণমূলকে নিশানা করে আক্রমণ সানাতে থাকেন এবং পুলিশ প্রশাসনকেও আক্রমণ করতে ছাড়েননি | |

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com