শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

বিজেপির যুব মোর্চার পথসভার মঞ্চ পুড়িয়ে দেয়ার অভিযোগ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ১১১৮ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ, ভারত বর্ষ : পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের মুবারাকপুর ডিভিসি পাড়ে আজ বিজেপির যুব মোর্চার পথসভা হওয়ার কথা ছিল | বিজেপি কর্মীরা ,একটি মঞ্চ তৈরি করে | গত রাত 10:30 মিনিট নাগাদ মঞ্চ বাধা শেষ করে যে যার বাড়িতে চলে যায় | এরপর আজ সকালে বিজেপি কর্মীরা দেখতে পায় যে গতকাল সোমবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই সভামঞ্চটি পুড়িয়ে দিয়েছে | যার জেরে আজ সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় | সোমবার সকালে সভামঞ্চে পুড়িয়ে দেয়ার ঘটনা জানাজানি হতেই প্রতিবাদে নেমে পড়েন বিজেপির নেতা-কর্মীরা | ঘটনাস্থলে আসে রাজ্য নেতা ভীষ্মদেব ভট্টাচার্য |* তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, ঘটনাটি যারাই করে থাকুক অত্যন্ত নক্কার জনক এবং নিন্দনীয় ঘটনা | যারাই এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন | এদিকে মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি *জিতেন্দ্র সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল। এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় | যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবিও করেন তিনি | খবর যায় মেমারি থানায় | কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে | পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে |

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com