বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

বিশ্বের প্রথমবারের মতো করোনা টিকার অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১৫৫১ বার পঠিত

করোনা নিয়ন্ত্রণে টিকার অনুমোদন দেয়া প্রথম পশ্চিমা দেশ হিসেবে নিজের নাম লিখিয়েছে যুক্তরাজ্য।  মহামারীতে যারা সবচেয়ে বেশি ঝুঁকি তাদের প্রতিষেধক হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকা দেয়া শুরু করতে যাচ্ছে দেশটির সরকার।

বুধবার (২ ডিসেম্বর) অনুমোদন দেয়ার পর ব্রিটেন সরকার বলছে, আগামী সপ্তাহে থেকে তারা এই টিকার প্রয়োগ করতে যাচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজার/বায়েএনটেকের করোনার টিকা ব্যবহারে অনুমোদন দিতে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) সুপারিশ আজ গ্রহণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যজুড়ে এই টিকা পাওয়া যাবে। তবে টিকার দেয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণদের বেশি অগ্রাধিকার দেয়া হবে।

ফাইজারের প্রধান নির্বাহী বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের এই অনুমোদন ঐতিহাসিক ঘটনা। বিজ্ঞান বিজয়ী হবে, এমন ঘোষণা দেয়ার পর থেকে আমরা কাজ করে আসছি।

কোম্পানিটি জানায়, আসছে দিনগুলোর যে কোনো সময় করোনার প্রথম ডোজ আসবে। যুক্তরাজ্য চার কোটি ডোজ কিনেছে। চূড়ান্ত পরীক্ষায় এই টিকার ৯৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com