বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়াতে বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে হাতাহাতি, বরের বাবার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৫২৩ বার পঠিত
ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিয়ে বাড়িতে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনেপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বরের বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. রুহুল আমিন ফুলবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের বাসিন্দা
স্থানীয়দের বরাতে ফুলবাড়িয়া থানার এসআই স্বপন মিয়া জানান, কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের মো. শহীদের মেয়ে মারুফা আক্তারের সঙ্গে রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয়। মঙ্গলবার দুপুরে কনের বাড়িতে বরযাত্রীরা এসে খাওয়া-দাওয়া করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে দুষ্টুমির ছলে কেউ বরের জুতা লুকিয়ে ফেলেন। এ নিয়ে বরের বাবা রুহুল আমিনের সঙ্গে মেয়েপক্ষের লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রুহুল আমিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপর রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে এখনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com