শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ভারতে ১০ শতাংশ বাড়লো করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যুও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৬২৭ বার পঠিত
ভারতে ১০ শতাংশ বাড়লো করোনা সংক্রমণ, বেড়েছে মৃত্যুও
ফাইল ফটো

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বাড়লেও ১৫ হাজারের ঘরেই রইল। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। মঙ্গলবারের তুলনায় বুধবার আক্রান্ত বেশি ১০ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে পর পর পাঁচ দিন ২০ হাজারের নিচেই থাকল ভারতের দৈনিক সংক্রমণ। খবর আনন্দবাজার অনলাইন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ১ হাজার ১৭৩ জন।

আক্রান্তের সংখ্যা হাজার দেড়েক বাড়ার পাশাপাশি বুধবার বাড়ল ভারতের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ২২৬ জনের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ১৮৯ জনের। দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৭ হাজার ২৪৭। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৭ হাজার ৬৫৩ জন।

ভারতের মধ্যে এখনও সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কেরালায়। কিন্তু আগের তুলনায় সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গত কয়েক দিন সাত থেকে আট হাজারের ঘরে ঘুরছে দক্ষিণের এ রাজ্যের সংক্রমণ।

মহারাষ্ট্রেও তা কমে দুই হাজারের আশপাশে চলে এসেছে। তামিলনাড়ুতে আগের চেয়ে কমলেও তা হাজারের বেশিই রয়েছে। কিন্তু কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েক দিনে আক্রান্ত ৫০০-র আশপাশে নেমেছে।

গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে ৭০০-র ঘরে ঘুরছে সংক্রমণের সংখ্যা। ইতোমধ্যে দুর্গাপূজা দেখতে কলকাতাসহ বাংলার বিভিন্ন প্রান্তে উপচে পড়ছে মানুষের ভিড়। তা নিয়ে আশঙ্কাও তৈরি হয়েছে।

উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলোতে পরিস্থিতি গত কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু মিজোরামে দৈনিক আক্রান্ত এখনও রয়েছে হাজারের বেশিই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com