শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

ভূঞাপুরে কাকতালীয়ভাবে জমজ দুইবোনের সাথে দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ে!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৬৯ বার পঠিত
ভূঞাপুরে কাকতালীয়ভাবে জমজ দুইবোনের সাথে দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ে!
দুই ভাইয়ের সঙ্গে দুই বোনের বিয়ে! ফটো সংগৃহীত

ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে কাকতালীয়ভাবে জমজ দুইবোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হলে নেটিজেনরা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

কঠোর লকডাউনের মধ্যেই গত বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের দুই জমজ মেয়ের সাথে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের জমজ দুই ছেলের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। পরে বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন ও আমিনুল নামের জমজ দুই ভাই মাস্টার্স পাশ করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও ফারজানা দুইজনই মাস্টার্স শেষ করেছে। এরআগে পারিবারিকভাবে ঘটকের মাধ্যমে গত বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিন নামায় জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়। এলাকায় জমজ দুই বোনের জমজ দুই ভাইয়ের সাথে বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভীড় জমান স্থানীয়রা।

জমজ দুই মেয়ের আত্মীয় রবিউল ইসলাম, জমজ দুই বোনের জন্য জমজ দুই ছেলের সন্ধান পাওয়া যায় ঘটকের মাধ্যমে। মেয়েরাও মাস্টার্স শেষে করেছে আবার ছেলেরাও দুইজন মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। পরে লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com