শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মালদা উপজেলার বৈষ্ণব নগরে মিঠুনকে দেখতে মাস্ক ছাড়া হাজার হাজার মানুষ, দায়ের হলো এফআইআর

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৮০ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ : মিঠুন চক্রবর্তীকে দেখতে শনিবার পশ্চিমবঙ্গের মালদা উপজেলার বৈষ্ণব নগরে উপচে পড়ল ভিড়। আর এতে লঙ্ঘন হয়েছে ভারতের নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা। এ কারণে স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করল স্থানীয় প্রশাসন। বিষয়টি নিয়ে অস্বস্তিতে বিজেপি।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় সভায় জমায়েতের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ জনের সীমা ধার্য করেছিল ভারতের নির্বাচন কমিশন। কিন্তু মালদার বৈষ্ণব নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বাধীন সরকারের সমর্থনে মিঠুনের প্রচার কর্মসূচির কথা জেনে চলে আসেন কয়েক হাজার মানুষ। কমিশনের নির্দেশ অমান্য করায় ওঠে বিধিভঙ্গের অভিযোগ। পরে এই সভার উদ্যোক্তাদের অন্যতম বিজেপি নেতা আশিস মণ্ডলের নামে এফআইআর দায়ের করেন বৈষ্ণব নগরের রিটার্নিং অফিসার দেবজিৎ বসু।

এ ব্যাপারে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা করোনাবিধি লঙ্ঘন করিনি। মানুষ শুধুমাত্র মিঠুনকে দেখার জন্যই ভিড় করেছিলে’।

মিঠুন এদিন দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে করে বৈষ্ণব নগরে এসেছিলেন। অভিযোগ রয়েছে, জমায়েতে অধিকাংশ মানুষই ছিলেন মাস্কবিহীন। মিঠুনকে দেখতে বাঁশের ব্যারিকেড টপকাতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com