সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

যমুনা ফিউচার পার্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে স্টুডিও লাস্টারের গ্র্যান্ড ওপেনিং

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

অনলাইন নিউজ: রাজধানীর অন্যতম বৃহৎ শপিং গন্তব্য যমুনা ফিউচার পার্কের ২য় তলায় শপ 2B009-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রিমিয়াম মাল্টি-ব্র্যান্ড ফ্যাশন ও লাইফস্টাইল স্টোর স্টুডিও লাস্টার (Studio Lustre)। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অতিথি, মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও ফ্যাশনপ্রেমীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সুপার মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম, মিডিয়া ফিগার আপু মাহফুজ, খ্যাতনামা ব্যবসায়ী ফরিদ আহমেদ শিকদার, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ’স সালিহা নূর লিসা, এছাড়াও বিভিন্ন অঙ্গনের বহু সম্মানিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্টুডিও লাস্টার-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা আহমেদ চৈতী, যিনি একই সঙ্গে উইভড (Weaved)-এরও স্বত্বাধিকারী ও সিইও। উদ্বোধনী বক্তব্যে তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, দেশীয় সৃজনশীলতা, নান্দনিকতা ও আধুনিক ফ্যাশনকে এক ছাদের নিচে উপস্থাপন করাই স্টুডিও লাস্টারের মূল লক্ষ্য।
এই উদ্বোধনের অন্যতম আকর্ষণ ছিল ১২টি নারীনেতৃত্বাধীন দেশীয় ব্র্যান্ডের সম্মিলিত অংশগ্রহণ, যা স্টুডিও লাস্টারকে করেছে উদ্যোক্তা, উদ্ভাবন ও বৈচিত্র্যের এক অনন্য কেন্দ্র। অংশগ্রহণকারী ব্র্যান্ডসমূহ হলো—
১. ফারহানা আহমেদ চৈতী – স্টুডিও লাস্টার ও উইভড
২. জান্নাত রিমি – নিশর্গ
৩. শিমু মাহমুদ – টাচ আপ
৪. ফারজানা মিলি – ইন স্টাইল বিডি
৫. শুভ্রা রায় – আবৃতা অম্বোরি
৬. তামারা নূর ইভানা – নূর
৭. মোহুয়া ফেরদৌস – বেন্ড দ্য ট্রেন্ড
৮. তাজরী হোসেন – টোপাজ জুয়েলস
৯. পরান্তি তূর্ণা – কন্যা
১০. জেসমিন আরা সুলতানা – ম্যাক বাংলাদেশ
১১. রুমা হোসেন – আফসার অ্যাটায়ার
১২. আফরোজা আক্তার শিউলি – উজায়ের’স ক্রিয়েশন
আধুনিক নকশা, পরিশীলিত পরিবেশ ও বাছাই করা ফ্যাশন, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডের সমন্বয়ে স্টুডিও লাস্টার ক্রেতাদের জন্য এক অনন্য শপিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় আনন্দঘন পরিবেশে, যেখানে উপস্থিত অতিথিরা স্টুডিও লাস্টারের ভবিষ্যৎ যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com