শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন- মো. কবির (৩২), মো. সাইফুদ্দিন (৩০) ও মো. কাউছার (২৮)।

মঙ্গলবার (২৭ জুলাই) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপের পেছনের ডালায় বোঝাইকৃত খালি ক্যারেটের ভেতর থেকে ৪৪ কেজি গাঁজা জব্দ করে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৬ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com