শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

রহনপুর রিপোর্টাস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮০ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাংবাদিকদের অন্যতম সংগঠন রহনপুর রিপোর্টাস ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রহনপুর পৌর এলাকার দিঘীপাড়া স্টার পার্কে আয়োজিত মিলন মেলায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ। প্রধান অতিথি ছিলেন এলাকার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, রহনপুর মহন্ত স্টেটের মহান্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, জেলা মহিলা লীগের সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া রহমান, মহিলা লীগ নেত্রী শামীমা জাহান সারা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com