শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে আরও ৩ ছিনতাইকারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩১৫ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহীর ভদ্রা জামালপুর এলাকা থেকে তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে আরএমপি চন্দ্রিমা থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ছিনতাইকারা মোবাইলফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকু ও টাকা উদ্ধার করে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারী) চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সোহাগ (২৫) পিতাঃ আইনাল হক, সাং- ভদ্রা জামালপুর, মোঃ মাইনুল ইসলাম (২৮) পিতাঃ মোঃ শামু শেখ সাং- ভদ্রা চকপাড়া, মোঃ রাব্বি ইসলাম (২৫) পিতাঃ রবিউল ইসলাম সাং- মেহেরচন্ডী।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমরান হোসেন জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে থান পুলিশের অভিযান অব্যহত রয়েছে। গতকাল মঙ্গলবার রাত্রী আনুমানিক ০১ টার দিকে ভদ্রা জামালপুর এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। এসময় ওই এলাকার তিন ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো বলেন, তারা দীর্ঘদিন ধরে চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা, মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান চন্দ্রীমা থানার ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com