সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহীতে ডিবির অভিযানে ৮কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারী আটক

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৬ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াই টার দিকে বেলপুকুর বাইপাস এলাকায় তাদের আটক করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।

তিনি বলেন, রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড়ে মেসার্স সরকার মোটরস এর সামনে দুজন মাদক চোরাকারবারিকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।

তাদের নামে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ (শনিবার) সকালে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com