রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে প্রেমিকার সামনে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৬৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এবং পরবর্তীতে বিষপান করে বুলবুল আহমেদ (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই যুবক এবং এক তরুণী লক্ষীপুরের মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁ থেকে কাচ্চি বিরিয়ানি পার্সেল নিয়ে বাইরে বের হন। এ সময় ওই তরুণীর সঙ্গে নিহত যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবক নিজেই নিজের বুকে ছুরিকাঘাত করে ও পরবর্তীতে বিষপান করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com