সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহীতে মহান একুশের প্রথম প্রহরের প্রতীক্ষা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহী অঞ্চলের ৪০ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের আট জেলার ৪০ জনকে এ সম্মাননা দেয়া হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ১০ জন জয়িতাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

এরা হলেন, সিরাজগঞ্জের সানজিদা আক্তার শিমু, ফরিদা পারভীন, লাভলী পারভীন, চাঁপাইনবাবগঞ্জের রোজিনা আনোয়ার, রাজশাহীর ড. হোসনে আরা আরজু, জয়পুরহাটের রোজিনা খাতুন, বগুড়ার বুলবুলি রানী বর্মন, ফৌজিয়া হক বীথি, নওগাঁর রাহেনা ইসলাম ও পাবনার কামরুন নাহার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সম্মাননা প্রদানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লহ্। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহীনা আকতার রেনী।

অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা, সফল জননী নারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য পাঁচটি ক্যাটাগরিতে প্রতিটি জেলার পাঁচজন করে ৪০ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com