বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে সাবেক স্ত্রীর স্বামীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবির জালে ধরা পড়েছে এক প্রতারক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ১১১১ বার পঠিত
মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে সাবেক স্ত্রীর স্বামীকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবির জালে ধরা পড়েছে এক প্রতারক। জানা গেছে,গতকাল (৯মার্চ) ডিবি পুলিশের উপ-কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়, মোঃ মনিরুল ইসলাম সজল(২৯) নামের এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে, মাসুদ রানা(৩৪) নামে এক ব্যক্তির মটরসাইকেল তল্লাশি করে সাইসেন্সার পাইপের কভারের ভিতর থেকে ১০ গ্রাম হেরোইন ও ৮ পিস ইয়াবা উদ্ধার করে।ডিবি পুলিশ মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের গার্ড হিসেবে কর্মরত।পুলিশ জিজ্ঞাসাবাদ আরও নিশ্চিত হয় অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন বা ব্যবসার সাথে জড়িত নয়।পরবর্তীতে ডিবি পুলিশ,তথ্য দাতাকে কৌশলে ডেকে ব্যাপক জিঞ্জাসাবাদে স্বীকার করে যে মাসুদ রানা তার সাবেক স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করে বিবাহ করায় সে নিজে মাদক রেখে প্রতিশোধ নেয়ার জন্য পুলিশকে খবর দেয়।ডিবি পুলিশ তৎক্ষণাৎ প্রতারক মনিরুল ইসলাম সজল কে আটক করে।আটক ব্যক্তি নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী পূর্ব পাড়ার মোঃ মোতালেব হোসেনের ছেলে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com