রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীতে স্বামী কতৃক স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে তার পাষণ্ড স্বামী। এতে ওই শিক্ষীকার মুখমন্ডল ও বুক পুড়ে গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটায় স্বামী সাদিকুল ইসলাম। তিনি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেনের ছেলে। রাতেই ওই শিক্ষীকাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বতর্মানে তিনি ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ শিক্ষিকার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহতের ছোট বোন নূরজাহান খাতুন জানান, বুধবার দিবাগত রাত ১ টার দিকে কিছু বোঝার আগেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সাদিকুল ইসলাম। খবর পেয়ে ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নূর জাহান আরও জানান, বিয়ের পর থেকেই গত ২০ বছর ধরে বোনকে নির্যাতন করে আসছিলো সাদিকুল। পারিবারিক ও সামাজিক চাপ ও দুটি সন্তানের কথা চিন্তা করে বিষয়টি এতদিন ধরে ধামাচাপ দেওয়া হচ্ছিলো। এরই মধ্যে ফাতেমাকে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সাদিকুল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবেন বলে জানান নাজনীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com