বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুঘটনায় দুই জন নিহত নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪২০ বার পঠিত

মোঃ হারুন অর রশিদ,রাজশাহীর গোদাগাড়ী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুঘটনায় দুই জন নিহত নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।আজ শুক্রবার সকাল সোয়া ৫ টার সময় রাজশাহী – চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর নামক স্হানে এ দুঘটনা ঘটে।নিহতরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর ঘোষ পাড়া গ্রামের শ্রী নারায়ন চৌধুরীর ছেলে শ্রী মাধব হাওলাদার (৪০) ও একই ইউনিয়নের পালশা গ্রামের মোঃ মোখলেসুর রহমানের ছেলে মাহিন্দ্র চালক মোঃ সেলিম (৩৫)। স্হানীয় সূত্রে জানা গেছে,আজ সকালে দই ব্যবসায়ী মাধব হাওলাদার মাহিন্দ্র গাড়ি নিয়ে দই বিক্রি করতে রাজশাহী যাচ্ছিলেন।তাদের বহনকারী মাহিন্দ্রটি গোদাগাড়ী উপজেলার গোপালপুর নামক স্হানে পৌছালে সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে মাহিন্দ্রর তিন যাত্রী আহত হন।খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার ষ্টেশনের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে স্হানীয় সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানকার চিকিৎসক মাহিন্দ্র চালক সেলিম কে মৃত ঘোষণা করে আহত মাধব হাওলাদারকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।পরে সেখানে আহত মাধব মারা যান। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ট্রাক ও মাহিন্দ্র জব্দ করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com