সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহী জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণের সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৩১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশের আয়োজনে  মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণ এর সমাপনী কুচকাওয়াজ -অনুষ্ঠিত হয়েছে বুধবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় টায় পুঠিয়া থানাধীন সাধনপুরের পঙ্গু শিশু নিকেতন মাঠে বর্ণিল আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ প্যারেডের সালামী  অভিবাদন গ্রহণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।

মনোরম প্যারেড প্রদর্শন করেন রাজশাহী রাজশাহী জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহনকারী সদস্যবৃন্দ। অনুষ্ঠানে পুঠিয়া ও বাগমারার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক  নেতৃবৃন্দ ,রাজশাহী রেঞ্জ ও রাজশাহী জেলা পুলিশের সিনিয়র অফিসারগণসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  গত (২৩ ফেব্রুয়ারী) রাজশাহী পুলিশ লাইন্সে মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রম আরম্ভ হয়ে (২মার্চ) পুঠিয়ার সাধনপুরে মাঠ পর্যায়ের ক্যাম্প প্রশিক্ষণ শুরু হয়।

পনের দিনব্যাপী এই ক্যাম্প প্রশিক্ষণে রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ১৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com