সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার কালে এক মাদক কারবারী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৬৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ১ মাদক কারবারীকে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলো রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বড় ধাদাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আকরাম হোসেন (৩৯)। জানা যায়, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামানের নেতেৃত্বে এসআই মোঃ শাহীনুর ইসলাম ও তাঁর টিম গতকাল (৩১ অক্টোবর ২০২১) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন চোরাকারবারী মোটরসাইকেলে অভিনব কায়দায় ভারতীয় ফেন্সিডিল নিয়ে জয়পুর উত্তরপাড়া হয়ে ডিসির মোড়ের দিকে আসছে। এরপর বেলপুকুর থানা পুলিশের ঐ টিম বেলপুকুর থানার জয়পুর উত্তরপাড়ায় অবস্থান নেয়। কিছুক্ষন পর সন্দেহজনক মোটরসাইকেলটি আসতে দেখলে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আকরাম হোসেনকে আটক করে। এসময় তার মোটরসাইকেল তল্লাশী চালিয়ে ট্যাংকির ভিতর হতে ৬০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় আসামীর ফেন্সিডিল বহনে ব্যবহৃত ১৫০ সিসি এ্যাপাচি মটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com