সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার; আটক ১

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকাসহ ১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত হলো মোঃ গোলাম কবির সুমেল (৪৫)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড়ের মোঃ আবু জায়েদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ মার্চ, ২০২২ সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসানের নেতেৃত্বে এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার জিরো পয়েন্ট জরিপট্টি হাবল মিয়ার মার্কেটের একটি দোকানে বাংলাদেশে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ধরনের আতশবাঁজি ও পটকা বিক্রি করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী মোঃ গোলাম কবির সুমেলকে গ্রেফতার করে। এসময় আসামীর দোকান তল্লাশী করে ১৩১ প্যাকেট ছোট বড় বিভিন্ন প্রকার নিষিদ্ধ আতশবাঁজি ও পটকা উদ্ধার করে জব্দ করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী গোলাম কবির সুমেল জানায়, পলাতক আসামী তানসুরের সহায়তায় ভারত হতে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিলো। সে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেটে সরবরাহ ও বিক্রি করে থাকে বলেও জানায়।

পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com