শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

শুক্রবার পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন মোদী, কারণ ভয়াবহ কোভিড পরিস্থিতি

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪০১ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ : শুক্রবার বাংলায় ভোটের প্রচারে আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ টুইট করে মোদী নিজেই তা জানিয়েছেন।

টুইটে মোদী লিখেছেন, শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন। সে কারণেই তিনি বাংলায় আসতে পারছেন না। সংক্ষিপ্ত টুইটে অবশ্য মোদী ভোটের প্রচার ইত্যাদি উল্লেখ করেননি। প্রসঙ্গত, বাংলার ভোটে যুযুধান সমস্ত পক্ষই করোনা সংক্রমণের জন্য প্রচারে কাটছাঁট করেছে। সিপিএম যা প্রথম শুরু করেছিল। তার পর সেই পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কোভিডে আক্রান্ত হওয়ার আগে বাংলায় সফর বাতিল করেছিলেন কংগ্রেসের নেতা রাহুল গাঁধীও।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ তাঁদের প্রচারসূচি সংক্ষিপ্ত না করায় বারবার বিজেপি-কে রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হচ্ছিল। মোদীর সফর বাতিল হওয়ায় সেই সমালোচকরা এ-ও বলার সুযোগ পাবেন যে, পরিস্থিতি এতটা ভয়াবহ হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী বাংলায় প্রচারের দিনক্ষণ আগে সংক্ষিপ্ত করেননি বা বাতিল করেননি। পক্ষান্তরে, বিজেপি বলতে পারবে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদী একটি নির্দিষ্ট রাজ্যের চেয়ে সারা দেশকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com