মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

সিলেটের বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর সেই ‘প্রধান’ আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫২০ বার পঠিত

সিলেট সংবাদদাতা : সিলেটের বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধান (৮০) আর নেই। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ কান্দেবপুর গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। আজ বাদ জোহর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট বেড়াতে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভালোবেসে প্রধান উপাধী দিয়েছিলেন। এরপর থেকে তিনি সিলেটে জমির উদ্দিন প্রধান নামেই পরিচিত। ২০১৮ সালে চিকিৎসার জন্য তার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

জমির উদ্দিন প্রধান ১৯৮৬ সালে সিলেট-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সিলেট জেলা ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com