মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

সিলেটে পর পর সাতবার ভূমিকম্প, মানুষের মধ্যে আতঙ্ক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫৭৭ বার পঠিত

অনলাইন নিউজ :  উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে দফায় দফায় কেঁপে উঠছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত সাতবার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।’

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে।

গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com