বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা

স্কুল দাবা প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুল চ্যাম্পিয়ন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৯ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস স্কুল দাবা প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুলের দিবা-২ শাখা চ্যাম্পিয়ন হয়েছে। এতে ২য় স্থান অর্জন করেছে জিলা স্কুলেরই দিবা-১ শাখার দল এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ ৩য় স্থানের পুরস্কার পেয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের ব্যবস্থাপনায়  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, অতিরিক্ত পুলিশ যথাক্রমে সুপার আলী হায়দার চৌধুরী, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, হেলেনা আকতার জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা এবং আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি ইব্রাহীম হোসেন।

গত ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ  প্রতিযোগিতায় জেলার ৩০টি বিদ্যালয়ের ৫২টি দল অংশ নেয়। এতে ছয় খেলোয়ার সেরা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। তারা হলেন- বগুড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রুদ্র ঢাকী, বগুড়া জিলা স্কুলের দিবা-২ শাখার ইসতিয়াক হামিদ,  বগুড়া  আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের ফারহান সাদিক, পল্লী মঙ্গল হাই স্কুলের সুপ্রিয় বসাক, বগুড়া জিলা স্কুলের প্রভাতি শাখার আফনান নাহিয়ান এবং বগুড়া  আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের আবু রাহাত রাফি। সবশেষে প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে অতিথিরা সনদ পত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com