সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৬৮৬ বার পঠিত

স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা। পেগাসাস কাণ্ডের পর বিশ্বজুড়ে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু আপনি সামান্য কৌশল খাটিয়ে স্মার্টফোনে থাকা তথ্য চুরির চেষ্টা ব্যর্থ করে দিতে পারেন। জেনে নিন কিভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন-

মাত্র এক মিনিটেই পুরোনো একটি কৌশল খাটিয়ে হ্যাকারদেরকে স্মার্টফোনের তথ্য চুরির চেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব।

মাত্র দুইটি সহজ ধাপে এক মিনিটেরও কম সময়ে স্মার্ট ফোন নিরাপদে রাখা যায় বলে জানিয়েছেন মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য অ্যাঙ্গাস কিং। তিনি জানান এ বছর নিরাপত্তা কর্মকর্তাদের এক ব্রিফিং এ সেলফোন কিভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে তিনি কিছু পরামর্শ পেয়েছেন।

প্রথম ধাপ, ফোন বন্ধ করা। দ্বিতীয় ধাপ, ফোন খোলা। ব্যস! কম্পিউটার ঠিক করার সবচেয়ে পুরনো ও সহজ এই উপায়টিই নিরাপদে রাখতে পারে আপনার ফোনকে।

কিন্তু কিভাবে হ্যাকারদের ঠেকাতে পারবে ফোন রিবুটের এই পুরোনো কৌশল? এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, নিয়মিতভাবে স্মার্টফোন খোলা ও বন্ধ করার মাধ্যমে সাইবার অপরাধীদের কিংবা ভাড়া করা গোয়েন্দা ফার্ম, যারা ডিজিটাল বিশ্বে তথ্য নিরাপদ ও ব্যক্তিগত রাখার জন্যে হুমকি হয়ে উঠেছে, তাদেরকে থামাতে না পারলেও দক্ষ হ্যাকারদেরকে অন্য কারও ফোনের মধ্যে ঢোকা ও তথ্য চুরির প্রচেষ্টাকে কঠিন করে তুলবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা গত বছর মোবাইল ডিভাইস নিরাপত্তার একটি নীতিমালা প্রণয়ন করেছে যেখানে হ্যাকিং বন্ধ করার একটি উপায় হিসাবে সপ্তাহে একবার ফোন রিবুট করার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com