শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

হবু শ্যালিকাকে বিয়ে করলেন যুবক,বিয়ের অনুষ্ঠানে কনের মৃত্যু

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪৩৯ বার পঠিত

সত্যনারায়ন শিকদার,পশ্চিমবঙ্গ সংবাদদাতা : শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। কিছুক্ষণ পরেই পরিণয় সূত্রে আবদ্ধ হবে দুই প্রাণ, মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর মৃত্যুর কোলে ঢোলে পড়েন। কনের মৃত্যুর পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন যুবক।

গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে ঘটনাটি ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে সুরভীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সুরভীর মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

এরপর দুই পরিবার বসে নিশার সঙ্গে মঙ্গেশের বিয়ে দেয়। কনে বিদায়ের পরে সুরভীর শেষকৃত্য করে পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com