শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

৫০ জন শিল্পীকে নিয়ে কেন কান্নায় ভেঙে পড়লেন রিয়াজ?

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৩৫১ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সরগম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ভোট চাইতে প্রায় প্রতিদিনই প্রার্থীদের উপস্থিতি দেখা যাচ্ছে সেখানে।সোমবার (১৭ জানুয়ারি) রাতে ইলিয়াস-নিপুণ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী চিত্রনায়ক রিয়াজ আহমেদ এফডিসিতে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তাকে ঘিরে ধরেন বেশিকিছু শিল্পী। ভোটের আমেজের মধ্যে অন্যরকম এক পরিবেশ তৈরি হয় তখন। হঠাৎ কী এমন হয়েছিল যে রিয়াজ এভাবে কাঁদলেন!

মূলত শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর মধ্যে কয়েকজন শিল্পীর দেখা হয় নায়কের সঙ্গে। তখন ‘কৃষ্ণপক্ষ’খ্যাত এই তারকাকে ভোটাধিকার হারানো এক জ্যেষ্ঠশিল্পী জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তখন তার কান্না দেখে রিয়াজও আবেগাপ্লুত হয়ে পড়েন, কাঁদেন হাউমাউ করে।

কান্না করতে করতে রিয়াজ বলেন, ‘এই মানুষগুলোর মুখের দিকে তাকান, তাদের সঙ্গে অন্যায় হয়েছে। এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। ’

এরপর প্রায় ৫০ জন শিল্পী রিয়াজের সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্নাকাটি শুরু করেন।

এই অভিনেতা বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। গানটি শুনে সত্তরোর্ধ্ব এক ভোটাধিকার হারানো জ্যেষ্ঠশিল্পী কষ্টে পাচ্ছিলেন। তার কষ্ট আমাকে আবেগতাড়িত করে, তাই আর কান্না থামাতে পারিনি।

২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে জায়েদ খান ও মিশা সওদাগর প্যানেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com